ডাস্টবিন থেকে নবজাতককে টেনে বের করলো কুকুর!
নাটোর শহরের উত্তর পূর্ব পাটুয়াপাড়া এলাকার কুড়মির মাঠে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়রা ময়লা ফেলতে গিয়ে নবজাতকটি দেখতে পায়।
স্থানীয় কাউন্সিলর ফরহাদ হোসেন ও এলাকাবাসী জানান, কুড়মির মাঠ এলাকায় ডাস্টবিনে ময়লা ফেলতে যায় স্থানীয়রা। এসময় ডাস্টবিন থেকে কুকুর এক নবজাতকের মরদেহ বের করে আনা অবস্থায় দেখতে পায় তারা। পুলিশে খবর দেয়া হয়েছে বলেও তিনি জানান।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, ডাস্টবিনে নবজাতকের মরদেহ পাওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ