বাবা মাছ ধরায় ব্যস্ত, পানিতে ডুবে মেয়ের মৃত্যু
প্রতীকী ছবি
বাবা ছিলেন মাছ ধরায় ব্যস্ত, তাই খেয়ালই করেননি কখন পুকুরে পড়ে গেছে আদরের মেয়ে সামিয়া খাতুন (৮)। মঙ্গলবার (১২ নভেম্বর) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, আব্দুর রশিদ মেয়ে সামিয়াকে নিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান। এক পর্যায়ে পুকুরে পড়ে যায় সামিয়া। কিন্তু তা খেয়ালই করেননি মাছ ধরায় ব্যস্ত বাবা।
তারা আরও জানান, পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে শিশু সামিয়াকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এমএমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা