বেগুন বিক্রির টাকার জন্য বাবাকে খুন, ছেলের যাবজ্জীবন
বেগুন বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলে মুনসুর আলীর (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার ১ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দীক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরক্তি পাবলিক প্রসিকিউটর মাসুদ হাসান জানান, ২০১৩ সালের ১৩ মার্চ লালপুর উপজেলার শোব ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ঘুঘুর আলীর সঙ্গে বেগুন বিক্রির টাকা নিয়ে বিরোধে জড়ান তারই ছেলে মুনসুর আলী। উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মুনসুর শাবল দিয়ে বাবা ঘুঘুর আলীকে হত্যা করেন। পরে ঘুঘুর আলীর বড় ভাই আনছার আলী বাদী হয়ে মুনসুর আলীকে একমাত্র আসামি করে লালপুর থানায় হত্যা মামলা করেন।
রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ