লালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরের লালপুরে বাসচাপায় ফরিদ উদ্দিন আলম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে লালপুর-বাঘা সড়কের রহিমপুর উধনপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ উদ্দিন আলম উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামের মৃত আলীমুদ্দিন মণ্ডলের ছেলে। তিনি সার ও কীটনাশক ব্যবসায়ী।
লালপুর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফরিদ উদ্দিন আলম লালপুর-বাঘা সড়ক ধরে যাওয়ার সময় রহিমপুর উধনপাড়া নামক স্থানে বাঘাগামী একটি বাসের চাপায় মারাত্মক আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
রেজাউল করিম রেজা/এমবিআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ