ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঝিনাইদহের শৈলকুপার গাবলা গ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। পরে মেয়েটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওই গ্রামের রুহুল মোল্লার ছেলে রিফাতের (১৭) বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে রিফাত।
ওই শিক্ষার্থী জানায়, সন্ধার পর তার বাবাকে ডাকতে পাশের বাড়িতে যাচ্ছিল। সেসময় তাদের গ্রামের রিফাতসহ তিনজন তার মুখ বেঁধে পাশের একটি মাঠে নিয়ে খারাপ কাজ করে। মুখ বাঁধা থাকায় রিফাত ছাড়া বাকি দু-জনকে চিনতে পারেনি সে।
মেয়েটির বাবা জানান, রাতে বাড়িতে গিয়ে মেয়েকে না পেয়ে সবাই খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের একটি কলা ক্ষেতে মেয়েটির কাপড় পড়ে থাতে দেখে গ্রামের অন্য লোকদের নিয়ে অনেক খোঁজাখুঁজির পর ধান ক্ষেতে মুখ বাধা অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাইম সিদ্দিকী জনান, মেয়েটি ধর্ষণ কেস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার সুয়াব সংগ্রহ করা হয়েছে। অন্যান্য পরীক্ষা শেষে বলা যাবে প্রকৃতই সে ধর্ষণ হয়েছে কি না এবং তার কতটুকু ক্ষতি হয়েছে।
এদিকে শৈলকুপা থানার (ওসি) তদন্ত মহসিন হোসেন জানান, এলাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধর্ষক রিফাতসহ তার সহযোগীরা পলাতক রয়েছে। তারা চেষ্টা করছেন তাদের আটক করতে। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা করা হয়নি।
আব্দুল্লাহ আল মাসুদ/জেডএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা