রায়পুরে ২৫ প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা
লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক সংগঠন সেইভ দ্য হিউম্যানিটির উদ্যোগে ২৫ জন শারীরিক প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
এ উপলক্ষে রায়পুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়।
সেইভ দ্য হিউম্যানিটির সংগঠক মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, পৌর মেয়র এ বি এম জিলানী, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।
কাজল কায়েস/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ