শীতলক্ষ্যা নদীতে ডুবে শিশুর মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে জাহিদ (৬) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় পৌর এলাকার দড়িসোম গ্রাম সংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। সে পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে। তারা বাবা প্রাণ-আরএফএল গ্রুপের কালীগঞ্জস্থ কারখানায় কাজ করেন। দুই ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় শীতলক্ষ্যা নদীর ওই ঘাটে বাবা লোকমানের সঙ্গে গোসল করতে যায় শিশু জাহিদ। পরে কোন এক সময় নদীতে সে ডুবে যায়। বাবার ধারণা গোসল শেষে জাহিদ বাড়ি ফিরে গেছে। পরে তিনি বাড়ি গিয়ে তাকে খুঁজে না পেয়ে দুপুর ২টায় স্থানীয়রা ওই নদীর ঘাটে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে স্থানীয়রা জাহিদকে নদী থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান