ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯

গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমিত ওই গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস জানান, বুধবার বিকেলে মোটরসাইকেলে ঘুরতে বের হন অমিত। পথে রঘুনাথপুর এলাকায় চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে অমিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরএআর/জেআইএম