চৌমুহনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নোয়াখালী জেলার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের পাশে সড়ক ও জনপথ অধিদফতরের সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদফতরের নোয়াখালী নিবার্হী প্রকৌশলী জাহেদ হোসেন, উপ-বিভীগীয় প্রকৌশলী পিন্টু চাকমা, সড়ক জনপথ অধিদফতরের কর্মীরা ও পুলিশ প্রশাসনের কর্মকতারাসহ অনেকেই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম জাগো নিউজকে জানান,পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি ভূমি অবৈধভাব দখল যারা দোকান-পাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে তা উচ্ছেদ করা হবে।
মিজানুর রহমান/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লঞ্চে কলেজছাত্রীকে ধর্ষণ: প্রতিবাদ মিছিলে এনসিপি-যুবদলের মারামারি
- ২ স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখলেন স্বামী
- ৩ ইফতার মাহফিলে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ আ’লীগ নেতাকর্মীদের
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ৫ শ্বশুর ডিলার, জামাইয়ের বাড়িতে পাওয়া গেলো তেলের অবৈধ মজুত