টঙ্গীতে অস্ত্র ও মাদকসহ স্বামী-স্ত্রী আটক
গাজীপুর মহানগরীর টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, স্থানীয় আলামিন (২৫) ও তার স্ত্রী সালমা আক্তার (২০)। তারা দত্তপাড়া আবুল হাসেম মোল্লার বাড়ির ভাড়াটিয়া।
টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে দত্তপাড়া মোল্লা বাড়িতে অভিযান চালানো হয়। পরে স্বামী-স্ত্রীকে আটক ও তাদের বসতঘর থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ক্যান বেলজিয়ামের তৈরি বিয়ার, ৫টি বড় রামদা এবং একটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা স্থানীয় সন্ত্রাসী কামরুল ইসলাম কামুর সহযোগী। কামুর বিরুদ্ধে টঙ্গী থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ ৭-৮ মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান