শ্রীপুরে গজারী বন থেকে মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলার গজারী বনের পাশ থেকে রোববার সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম আবদুল হাই (৫৫)। তিনি শ্রীপুর উপজেলার পেলাইধ এলাকার মৃত সাইদ আলীর ছেলে।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান জাগো নিউজকে জানান, সকালে গাজীআড়ন এলাকায় একটি গাজারী বনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, আবদুল হাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান