নেশা জাতীয় দ্রব্য খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৫ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন।
আসামিরা হলেন- নয়নপুর এলাকার সোহরাবের ছেলে শরীফ (১৮), লিটনের ছেলে সুজন (১৯), নয়নপুর এলাকার হারুনের বাড়ির ভাড়াটিয়া কবিরের স্ত্রী উর্মি (১৮) ও শরীফ (২০)। আসামি উর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই ছাত্রীর মা জানান, তিনি স্থানীয় একটি কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের যাওয়া-আসার পথে নয়নপুর এলাকার সোহরাবের ছেলে তাকে প্রেম প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে সাড়া না দেয়ায় অপহরণের হুমকিও দেয়।
তিনি বলেন, বুধবার কারখানার কাজ শেষে রাত ১০টায় বাসায় এসে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করি। খোঁজাখুঁজির একপর্যায়ে নয়নপুর গ্রামের জনৈক আসাদ মোল্লার বাড়ির পাশে ঝোপের ভেতর থেকে মেয়েকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসা শেষে জ্ঞান ফিরে আসলে মেয়ে জানায়, রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে শরীফ মুখে গামছা দিয়ে তাকে তুলে নিয়ে যায়। নয়নপুর গ্রামের জনৈক আসাদ মোল্লার বাড়ির পাশে ঝোপে নিয়ে তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকীব জানান, এ ঘটনায় মামলার চার নম্বর আসামি উর্মিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শিহাব খান/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি