অস্ত্রের মুখে শিশু ধর্ষণচেষ্টাকারীকে পুলিশে দিল এলাকাবাসী
প্রতীকী ছবি।
নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া আদর্শগ্রাম এলাকায় তৃতীয় শ্রেণিপড়ুয়া এক মাদরাসাছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণচেষ্টাকারী মাসুদকে (৪৮) পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত মঙ্গলবার এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাতে মাসুদকে পুলিশে সোপর্দ করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। ওই সময় বাড়ির পাশের একটি পুকুরের পাহারাদার মাসুদ শিশুকে মাছ দেয়ার কথা বলে ডেকে নেয়। শিশুটি পুকুরপাড়ে গেলে মাসুদ তার গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে মাসুদ পালিয়ে যায়।
বৃহস্পতিবার রাতে মাসুদ এলাকায় ফিরলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ মাসুদের ছুরি উদ্ধার করে। বৃহস্পতিবার রাতেই শিশুর বাবা অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেছেন।
রেজাউল করিম রেজা/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি