খুলনায় নব্য জেএমবির দুই সদস্য আটক
ফাইল ছবি
খুলনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে খুলনার গল্লামারী খোরশেদ নগর হাসনাহেনা নামে ৪ তলা ভবনের নিচতলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নব্য জেএমবির সদস্য নুর মোহাম্মদ অনিক (২৪) এবং মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩)। তারা নিজেদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দিয়েছেন বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কেএমপি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় খুলনার গল্লামারী খোরশেদ নগর হাসনাহেনা নামে ৪ তলা ভবনের নিচতলা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়। আটকদের কাছে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় করেছেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা