পদ হারালেন এমপি লিটন ও হান্নান
শিশুকে গুলি করে আহত করার ঘটনায় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য (এমপি) এম এ হান্নানকে বিভিন্ন কলেজের সভাপতি পদ থেকে প্রত্যাহার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঞ্জুরুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুবনী কঞ্চিবাড়ী কলেজ, সুন্দরগঞ্জ মহিলা কলেজ, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। এম এ হান্নান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ত্রিশালের কবি নজরুল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা