ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৌরতলা রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের দুটি বগির বাফার হুক ভেঙে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার এস এম মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত বগি দুটিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে রেখে বাকি বগিগুলোকে নিয়ে ট্রেনটি ঘণ্টা খানিকের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাবে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লঞ্চে কলেজছাত্রীকে ধর্ষণ: প্রতিবাদ মিছিলে এনসিপি-যুবদলের মারামারি
- ২ স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখলেন স্বামী
- ৩ ইফতার মাহফিলে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ আ’লীগ নেতাকর্মীদের
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ৫ শ্বশুর ডিলার, জামাইয়ের বাড়িতে পাওয়া গেলো তেলের অবৈধ মজুত