নড়িয়ায় বোমা বিস্ফোরণে শিশু আহত
শরীয়তপুরের নড়িয়ায় বোমা বিস্ফোরণে অনিকা নামে এক শিশু গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের কাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অনিকা ওই এলাকার আবু আলেম গাজীর দুই বছরের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে যানা যায়, দুপুরে মালতকান্দি গ্রামের কাজি বাড়ির ইমরান কাজী ঘরের পূর্ব পাশে বালুর ভিতর থেকে বোম উত্তোলনের সময় বোমা বিস্ফোণের ঘটনা ঘটে। এ সময় ওই গুরুতর আহত হয়।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক ব্যবস্থা নিব। তবে এ ঘটনায় এখনো কেনে মামলা হয়নি।
ছগির হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ২ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন
- ৪ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ৫ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি