পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
প্রতীকী ছবি
কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাজহার (২৪) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রয়ারি) ভোররাতে বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিমসিংহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাজহার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, রামদা, ছুরি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিমসিংহ এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ও ডিবি পুলিশের পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাজহার গুলিবিব্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, নিহত মাজহারের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় ৪-৫টি মামলা রয়েছে।
কামাল উদ্দিন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা