ঘরে ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
ফাইল ছবি
ভোলায় ঘরে ঢুকে সপ্তম শ্রেণির (১২) এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ওই ছাত্রীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকায় ওই ছাত্রীকে ঘরে রেখে তার মা রাতে স্থানীয় বাজারে ওষুধ কিনতে যান। এ সময় পাশের বাড়ির সেলিমের ছেলে রায়হান ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। তার চিৎকারের স্থানীয়রা ছুটে আসলে রায়হান পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
ভোলা সদর হাসপাতালের সহকারী সার্জন ড. ইরফান চৌধুরী জানান, ধর্ষণের আলামত সংগ্রহ করা হচ্ছে।
জুয়েল সাহা বিকাশ/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি