বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
ফাইল ছবি
কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে শরীফুল ইসলাম জনি (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা শহরতলীর পশ্চিম চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরীফুল ইসলাম জনি কুমিল্লা শহরতলীর পশ্চিম চাঁন্দপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকা থেকে রাজিব ও হাসান নামে দুইজনকে আটক করেছে।
নিহতের মা জোসনা বেগম জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে তার ছেলে শরীফুল ইসলাম জনিকে বাড়ি থেকে ডেকে নেয় জনির বন্ধু পার্শ্ববর্তী পুরাতন চৌধুরীপাড়া এলাকার রফিকের ছেলে সাগর, হাসান মিয়ার ছেলে রাজিব ও হাসান। পরে তারা তিনজন মিলে জনিকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকা নেয়ার পথে জেলার দাউদকান্দি এলাকায় পৌঁছালে জনি মারা যায়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রাজিব ও হাসান নামে দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কামাল উদ্দিন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা