মুন্সিগঞ্জে পোড়ানো হলো ২২০ কোটি টাকার কারেন্ট জাল
মুন্সিগঞ্জের সদর উপজেলার ফিরিঙ্গি বাজার, মালিরপাথর ও মিরাজপুর এলাকায় দিনভর অভিযান চালিয়ে ২২০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
শনিবার (০৭ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নৌপুলিশ ও মুন্সিগঞ্জ মৎস্য অফিস এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ মৎস অফিসের সিনিয়র সহকারী পরিচালক সুনীল মণ্ডল।
তিনি বলেন, সকাল থেকে তিন এলাকার ১৪টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সাত কোটি ৩০ লাখ ৯৪ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২২০ কোটি টাকা। পরে মিরকাদিম এলাকায় ধলেশ্বরী নদীর ধারে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে কাউকে আটক করা যায়নি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক