ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ফাইল ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেওয়াটখালী এলাকার চেয়ারম্যান বাড়ির বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট সঞ্জয় কুমার জানান, ওই দুইজন মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান বাড়ির সামনে থেকে ঢাকার দিকে ঘোরার সময় মাওয়াগামী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক