৪০ টাকার পেঁয়াজ ৬০, ৭৯ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি করায় সাত দোকানিকে ৭৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার আব্দুল্লাহপুর, বেতকা ও টঙ্গিবাড়ী বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, দোকানি আওলাদ হোসেনকে ২৫ হাজার, প্রাণকৃষ্ণ মণ্ডলকে ১৫ হাজার, ইসলাম চোকদারকে তিন হাজার, মো. দুলাল হোসেন, মো. জসিম ও হানিফকে ১০ হাজার টাকা করে এবং নজরুল ইসলামকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা উচ্চমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি বিক্রি করছিল।
অন্যদিকে, উচ্চমূল্যে পণ্য বিক্রি করায় আটজনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় তাদের আটক করে থানায় নেয়া হয়। পরে মুচলেকা দিলে ছেড়ে দেয়া হয়।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএআর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক