স্বেচ্ছায় লকডাউনে গেল ১৭০ পরিবার
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দিনাজপুর শহরের এক পাড়ার ১৭০ পরিবার স্বেচ্ছায় লকডাউনে গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শহরের সুইহারী আশ্রমপাড়ার ১৭০ পরিবার স্বেচ্ছায় লকডাউনে যায়।
আশ্রমপাড়ার বাসিন্দা চিরঞ্জিত সরকার জানান, বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আমরা এই লকডাউনের উদ্যোগ গ্রহণ করেছি। এই পাড়ার ৩টি প্রবেশপথের মধ্যে ২টি প্রবেশপথ বন্ধ করে দিয়েছি ও ১টি প্রবেশপথে হাতধোয়া ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, পাড়ায় বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া এই পাড়ার মানুষ বাইরে যাচ্ছেন না। এলাকায় প্রবেশের পূর্বে হাত ভালো করে ধুয়ে জীবানুনাশক স্প্রে করে প্রবেশ করতে বলা হয়েছে।
এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক