খাগড়াছড়িতে হামে আক্রান্ত আরও ১৪ শিশু
এক সপ্তাহের ব্যবধানে খাগড়াছড়ির দীঘিনালায় নতুন করে আরও ১৪ শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসের মতো মহামারির ওপর হাম রোগ 'মরার ওপর খাড়ার ঘা' হয়ে দেখা দিয়েছে দীঘিনালার দুর্গম রথীচন্দ্র কার্বারী পাড়ায়।
বুধবার (৮ এপ্রিল) দীঘিনালার দুর্গম রথীচন্দ্র কার্বারী পাড়া থেকে নতুন করে হাম রোগে আক্রান্ত ১৪ শিশুকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের বয়স ৬ থেকে ১৩ বছর বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তনয় তালকুদার জানান, হাম আক্রান্ত দীঘিনালার প্রায় ৭টি গ্রামে শনিবার থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচে বাচ্চাদের এসব টিকা দেয়া হবে।
প্রসঙ্গত, এর আগে ২৯ মার্চ হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায় রথীচন্দ্র কার্বারী পাড়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধনিকা ত্রিপুরা।
মুজিবুর রহমান ভুইয়া/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে