শেরপুর লকডাউন ঘোষণা
৯ জন করোনা রোগী শনাক্তের পর বুধবার (১৫ এপ্রিল) রাত থেকে শেরপুর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পাঁচটি উপজেলাসহ শেরপুর জেলা লকডাউন থাকবে।
এদিকে লকডাউন ঘোষণার পর জেলার প্রতিটি প্রবেশ দ্বারে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সরকারি বিধিনিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আরও বেশি সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।
বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবে।
আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সংখ্যালঘু ভোটারদের হুমকি, কালো টাকা বিতরণ করছে একটি পক্ষ
- ২ বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, দুই সরকারি কর্মকর্তাকে শোকজ
- ৩ নারায়ণগঞ্জে শাশুড়ি হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
- ৪ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের ওয়াসিম
- ৫ আইডি কার্ডে কোথাও সংখ্যালঘু লেখা নেই, সবাইকে বুকে আগলে রাখতে চাই