টুপির কারখানায় পাওয়া গেল ১৫০ মণ পেঁয়াজ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের একটি টুপি ও মাস্ক তৈরির কারখানায় অভিযান চালিয়ে মজুদ ১৫০ মণ পেঁয়াজ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক রুহুল আমিন বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ওই টুপি কারখানায় অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজদিয়া গ্রামের টুপি ও মাস্ক তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুদ করা ১৫০ মণ পেঁয়াজ জব্দ করেন। পেঁয়াজ মজুদ করার দায়ে কারখানা মালিক রুহুল আমিন বেপারীকে ৫০ হাজার জরিমানা করা হয়। কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। জব্দ করা পেঁয়াজ পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ