ভোলায় ৮ হাজার পরিবারের রোজা শুরু
প্রতীকী ছবি
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার (২৪ এপ্রিল) থেকে রোজা রেখেছে ভোলার ছয় উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাফিল দরবার শরীফের অনুসারী ৮ হাজার পরিবার।
বোরহানউদ্দিনের সাতকানিয়া মির্জাফিল দরবার শরীফের অনুসারী আব্দুর রহীম মাস্টার জাগো নিউজকে বলেন, আমরা প্রতি বছরের মত মক্কা-মদিনার সঙ্গে মিল রেখে আজ শুক্রবার থেকে রোজা রেখেছি। মক্কা-মদিনায় আজ থেকে রোজা শুরু তাই আমদেরও আজ থেকে রোজা শুরু হয়েছে। মক্কা-মদিনায় যেদিন থেকে ঈদ হবে সেদিন আমরাও ঈদ উদযাপন করবো।
তিনি আরও জানান, ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় সাতকানিয়া মির্জাফিল দরবার শরীফ ও সুরেশ্বরী দরবার শরীফের প্রায় ৮ হাজার অনুসারী প্রাচীনকাল থেকেই মক্কা-মদিনার সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।
জুয়েল সাহা বিকাশ/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা