ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে শিশুকে হত্যা
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে মো. মহিউদ্দিন (৭) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ মে) সকালে উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মহিউদ্দিন নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে। এ ঘটনায় মো. কবির (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক কবির নিহত মহিউদ্দিনের প্রতিবেশী। গত কয়েকদিন আগে কবির তার গরুর জন্য ঘাস কেটে মহিউদ্দিনের বাড়িতে নিয়ে রাখেন। এ নিয়ে মহিউদ্দিনের মায়ের সঙ্গে কবিরের ঝগড়া হয়। এ ঝগড়ার জেরে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে কবির। প্রতিশোধ নিতেই মহিউদ্দিনকে হত্যার পরিকল্পনা করে কবির। পরে শনিবার মহিউদ্দিনকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বিলে ফেলে আসে সে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে কবির। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক