টাঙ্গাইলে ফুটবল খেলতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
টাঙ্গাইলের পৌর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় ফুটবল খেলতে গিয়ে জাকির হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন পৌর এলাকার পশ্চিম আকুর টাকুর পাড়ার মৃত সোহরাব হোসেনের ছেলে। তিনি শহরের ভিক্টোরিয়া রোডের জাকির ইলেক্ট্রনিক দোকানের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে স্থানীয় মিতালী যুব সংঘের আয়োজনে একটি প্রীতি ম্যাচের খেলায় অংশ নেয় জাকির। খেলা চলাকালে এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যাদুকাটা নদীতে ভেসে উঠলো কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ
- ২ ১৬ হাজার লিটার তেল মজুত রেখেও ‘বিক্রি বন্ধ’, ফিলিং স্টেশনকে জরিমানা
- ৩ সাজেকে কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ২৪ পরিবার
- ৪ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নেত্রকোনায় সমাবেশ
- ৫ চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ পেতে ভোগান্তি, লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতি