নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক্টর, পাশেই হেলপারের লাশ
টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জমির (২০) নামে এক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকালে উপজেলার ভাদ্রা-দপ্তিয়র সড়কের ধুনাইলে এ ঘটনা ঘটে। নিহত জমির বাতে ভুগোল হাট গ্রামের আবজাল আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকালে মাটিবাহী ট্রাক্টরটি ভাদ্রা-দপ্তিয়র সড়কের ধুনাইলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক লাফিয়ে রক্ষা পেলেও হেলপার জমির সড়কের পাকায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, দুর্ঘটনকবলিত গাড়ি ও মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক