যারা দরিদ্র্যের হক মারে তাদের বিচার হবে : মেনন
যারা কাবিখা, ভিজিএফ কার্ডের চালসহ গ্রামের হত দরিদ্র্য মানুষের হক মেরে খায় তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার বিকেলে নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ক্ষেতমজুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, নড়াইলে তিন চাকার চালকরা যান চলাচলে কোনো প্রকার আইন ভঙ্গ করছেন না। যারা তাদের চলাচলে বাধা দিচ্ছেন তারা রাষ্ট্রীয় আইন ভঙ্গ করছেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি বিমল বিশ্বাস, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি দীপংকর সাহা দিপু প্রমুখ।
হাফিজুল নিলু/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি