ব্রাহ্মণবাড়িয়ায় দুই বোনের করুণ মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পানিতে ডুবে সামিয়া (১০) ও সুমাইয়া (৬) নামে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পানাইয়াপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা ওই গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে সবার অজান্তে গোসল করতে বাড়ির পাশের একটি পুকুরে নামে সামিয়া ও সুমাইয়া। গোসল করার সময় ওই দুই শিশু পানিতে ডু্বে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক