ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল নারীর
ফাইল ছবি
দিনাজপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে লাভলী বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আনন্দ সাগর খানকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাভলী বেগম দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পরজপুর জিন্নাপাড়ার এনামুল হকের স্ত্রী।
দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, রাতে দিনাজপুর শহরের মহিলা কলেজ মোড় থেকে ইজিবাইকে করে নিজ বাড়ি ফিরছিলেন লাভলী বেগম। পথে আনন্দ সাগর খানকা মোড়ে একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা বজলুর রশিদ আরও জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইমদাদুল হক/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক