দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার (২০) নিহত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৬টার দিকে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে পাবনাগামী সয়াবিন তেলবাহী ট্রাক ও কুষ্টিয়া থেকে বগুড়াগামী ধানের গুড়াবাহী ট্রাক গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হেলপার মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- ২ মাদারীপুর সদর থানার ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- ৩ অভিযানের আগেই সরিয়ে ফেলা হলো সাঙ্গু নদী থেকে লুট করা পাথর
- ৪ এমপির নামে ভিজিএফ কাণ্ড: গ্রেফতার সেই ইউপি চেয়ারম্যানের জামিন
- ৫ খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান