মানিকগঞ্জে বজ্রপাতে কলেজছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে সাবানা আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাইল্যা এলাকায় এ ঘটনা ঘটে।
সাবানা আক্তার ওই গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শেষবর্ষের ছাত্রী ছিলেন।
সাবানার সহপাঠী রাবেয়া আক্তার জানান, সন্ধ্যার দিকে সাবানা ঘরের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বি.এম খোরশেদ/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা