মায়ের সামনেই সন্তানের প্রাণ নিলো ইজিবাইক
ফাইল ছবি
সিরাজগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় হোসাইন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক নয়নকে (৩২) আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের সদর উপজেলার বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন বিয়ারাঘাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম জানান, শিশু হোসাইনকে সঙ্গে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তার মা। এ সময় মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জগামী একটি ইজিবাইক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক নয়নকে (৩২) আটক করে। পরে ইজিবাইকটি জব্দ করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- ২ মাদারীপুর সদর থানার ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- ৩ অভিযানের আগেই সরিয়ে ফেলা হলো সাঙ্গু নদী থেকে লুট করা পাথর
- ৪ এমপির নামে ভিজিএফ কাণ্ড: গ্রেফতার সেই ইউপি চেয়ারম্যানের জামিন
- ৫ খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান