ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, স্কেল আপগ্রেডের দাবিতে ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। সোমবার ঠাকুরগাঁও সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামসহ সমিতির সকল সদস্য।
শিক্ষকরা অতিদ্রুত তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
রবিউল এহসান রিপন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লঞ্চে কলেজছাত্রীকে ধর্ষণ: প্রতিবাদ মিছিলে এনসিপি-যুবদলের মারামারি
- ২ স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখলেন স্বামী
- ৩ ইফতার মাহফিলে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ আ’লীগ নেতাকর্মীদের
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ৫ শ্বশুর ডিলার, জামাইয়ের বাড়িতে পাওয়া গেলো তেলের অবৈধ মজুত