কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-১ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শাহজাহান মোল্লার (৪৮) মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার মৃত্যু হয়। তিনি কাপাসিয়া উপজেলার রাউনাট গ্রামের মো. মমতাজ উদ্দিন মোল্লার ছেলে।
কাশিমপুর কারাগার পাট-১ এর ডেপুটি জেলার মো. মুসফিকুর রহমান জানান, শাহজাহান মোল্লা কারাগারে আসামিদের ডান্ডাবেড়ি পড়ানোর কাজ করতেন। সকালে তিনি হঠাৎ বুকে ব্যথ্যা অনুভব করেন। পরে তাকে কারা হাসপাতালে নেয়া হয়।
পরে অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ২ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৩ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী
- ৪ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মাসেই
- ৫ গাজীপুরে পাঁচ নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা