গাজীপুরে যুবককে জবাই করে হত্যা
গাজীপুরে হাবিব মিয়া (১৮) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাঝর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হাবিব মিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের ডেগেরচালা এলাকার কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিব মিয়া ডেগেরচালা এলাকায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করতেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকানের থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। সোমবার দুপুরে পার্শ্ববর্তী ঝাঝর পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা তার জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, ওই যুবকে জবাই ও পেটে ধারালো অস্ত্রে আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ২ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৩ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী
- ৪ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মাসেই
- ৫ গাজীপুরে পাঁচ নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা