টঙ্গীতে বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক
গাজীপুরের টঙ্গীর মধুমিতা রোড এলাকা থেকে সোমবার রাতে ২৮৮ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম শাহ আলম (৪৫)। তিনি লক্ষ্মীপুরের রায়পুরা থানার পশ্চিম সারদি এলাকার মো. হাফিজ মিয়ার ছেলে। তিনি ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকায় বসবাস করেন।
টঙ্গী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জাগো নিউজকে জানান, শাহ আলম প্রাইভেটকারে করে বিয়ারগুলো নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মধুমিতা রোড এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে ২৮৮ ক্যান বিয়ার উদ্ধার, প্রাইভেটকারটি জব্দ এবং শাহ আলমকে আটক করা হয়। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ২ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৩ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৪ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০