কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় ভারত প্রবাসী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান দেওয়ান (৫৫) ভারতের আসাম এলাকার বাসিন্দা এবং কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর গ্রামের আমির হোসেন দেওয়ানের ভাতিজা।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হাসান দেওয়ানের পূর্ব পুরুষদের বাড়ি কালিয়াকৈরে। তার দাদা কালিয়াকৈর থেকে ভারতের আসামে গিয়ে বসবাস শুরু করেন। আসামে হাসান দেওয়ানের জন্ম।
তিনি কালিয়াকৈরে তাদের বংশ ধরদের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন। গত ১৪ অক্টোবর কালিয়াকৈরে চাচা আমির হোসেনের বাড়ি বেড়াতে আসেন তিনি। দুপুরে বোর্ডঘর এলাকায় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: কারণ খুঁজতে ৫ সদস্যের তদন্ত কমিটি
- ২ পাম্পে তেল নিতে গিয়ে লাইন নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাত
- ৩ ১৪ ঘণ্টা ধরে বন্ধ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ
- ৪ চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল
- ৫ গভীর রাতে বেনাপোলে রাস্তায় পাওয়া গেলো ভারতীয় বিস্ফোরক পাউডার