নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের হান্দলা গ্রামের জাকির মেম্বার ও টুকু শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সকালে দুই পক্ষ ঢাল, সড়কি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হাছেন শেখ, জাহাঙ্গীর শেখ, বিপ্লব, রহিম, কামরুল, তৈয়ব, বাবুল, লুলু, কামরুলসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত জাহাঙ্গীর শেখ ও হাছেন শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জাগো নিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাফিজুল নিলু/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা