মাস্ক না পরে বাইরে, জরিমানা গুনলেন ৭ জন
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাস্ক না পড়ে বাইরে ঘুরে বেড়ানোর দায়ে সাত পথচারীকে জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা তাদের জরিমানা করেন।
বুধবার (৩ জুন) দুপুরে সাটুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাতজনের কাছ থেকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজন ট্রাকচালক, দুইজন ক্রেতা ও দুই মোটরসাইকেল আরোহী মাস্ক না পরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। সরকারি আদেশ অমান্য করার দায়ে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
বি.এম খোরশেদ/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা