ফতুল্লায় গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লার শিল্পাঞ্চল কুতুবআইল এলাকা থেকে শুক্রবার দুপুরে লাইজু আক্তার (২০) নামে এক গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বামীর সঙ্গে অভিমান করে লাইজু আক্তার ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। লাইজু গার্মেন্টকর্মী বিল্লালের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি বরিশালে।
নিহতের স্বামী বিল্লাল জাগো নিউজকে জানান, তারা স্বামী-স্ত্রী পৃথক দুইটি গার্মেন্টে কাজ করেন। শুক্রবার গার্মেন্ট বন্ধ থাকায় বেশি সময় ঘুমিয়েছে। এনিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। পরে দুপুর ২টার দিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে লাইজু আক্তার আত্মহত্যা করে। পরে তাকে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক লাইজুকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগের ডাক্তার আব্দুল মান্নান জাগো নিউজকে জানান, মৃত অবস্থায় লাইজু আক্তারকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
শাহাদাৎ হোসেন/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল পাম্পে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড
- ২ চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৫০ শিশু
- ৩ ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
- ৪ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২
- ৫ মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, বৈশাখী উৎসব ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন