মাথায় ট্রলারের ইঞ্জিন পড়ে প্রাণ গেল শ্রমিকের
ভোলার দৌলতখানে ট্রলারের কাজ করার সময় ইঞ্জিন মাথায় পড়ে মো. জাকির হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জাকির দৌলতখান পৌর ৮নং ওয়ার্ডের মৃত চুন্নু মিয়ার ছেলে। বুধবার রাত ৯টার দিকে দৌলতখান উপজেলার চৌকিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে ট্রলারে শ্রমিকের কাজ করে আসছিলেন। তিনি বুধবার রাতে চৌকিঘাট এলাকায় মেঘনা নদীর তীরে ট্রলার তৈরির কাজ করছিলেন। ওই সময় ইঞ্জিন মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানা পুলিশের ওসি মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি