রাজশাহীতে হাত বোমা বিস্ফোরণ
রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার মিষ্টান্ন ভাণ্ডারের পেছনের গলিতে একটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুর সোয়া একটার দিকে এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া একটার দিকে সাহেববাজার সংলগ্ন মিষ্টান্ন ভাণ্ডারের পেছনে নির্জন গলিতে বিকট শব্দে একটি হাত বোমার বিস্ফোরণ হয়। তবে সে সময় সেখানে কোনো লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা এ হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কেউ স্পষ্ট ধারণা দিতে পারেননি।
তবে, এ ব্যপারে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জাগো নিউজকে জানান, এটি হাত বোমা নয়। একটি পটকা জাতীয় জিনিস। তবে এতে কেউ হতাহত হয়নি।
শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘রিকশা চালাইয়া যে টেহা জমাইসিলাম মেয়ের সিজারে সব খরচ হইয়া গেছে’
- ২ ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
- ৩ কাজ না করেই টাকা লোপাটের অভিযোগ পিআইও-প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে
- ৪ মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ভাঙন আতঙ্ক, এলাকাবাসীর মানববন্ধন
- ৫ ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী