কুমিল্লায় গাঁজাসহ পাকিস্তানি নাগরিক আটক
কুমিল্লার হোমনায় গাঁজাসহ সোহেল মিয়া শোয়েব (৪৫) নামের এক পাকিস্তানী নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে জেলার হোমনা উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তারের শ্রীমদ্দী গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জাগো নিউজকে জানান, পারুল আক্তারের বোন পাকিস্তানে থাকেন, সে সূত্রে সোহেল মিয়া শোয়েব তার বাড়িতে আসেন। মঙ্গলবার ভোরে তাকে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এর আগে ২০১৪ সালে ২ কেজি গাঁজাসহ শোয়েবকে গাজীপুরের জয়দেবপুর থেকে আটক করা হয়েছিল।
মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাবার-ওষুধের জন্য কাঁদছেন জীবনভর মানুষকে কোরআন শেখানো বৃদ্ধা সালেহা
- ২ তিন মাসের মধ্যে চালু হবে দারোয়ানি টেক্সটাইল মিল: শিল্প প্রতিমন্ত্রী
- ৩ হাওরের ধান রক্ষায় বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু
- ৪ ৯ বছরেও শেষ হয়নি ওভারপাস, ক্ষোভে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ
- ৫ বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ শুরু