দুটি গন্ধগোকুল উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ মাঝদিহি এলাকা থেকে দুটি গন্ধগকুল উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ মাঝদিহি এলাকার হাসেম মিয়ার বাড়ি থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়। পরে বিকেলে বন বিভাগের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে তাদের অবমুক্ত করা হয়।
স্থানীয় পরিবেশকর্মী দাশ সুমন বলেন, ভোরে হাসেম মিয়া তার বাড়ির টিনের চালে প্রাণীগুলোকে দেখতে পান। পরে তিনি কৌশলে প্রাণীগুলোকে আটক করে খাঁচায় ভরে রাখেন। সেখান থেকে রুহিত রায় নামে এক স্থানীয় বাসিন্দা আমাকে খবর দিলে আমি প্রাণীগুলো উদ্ধারে দ্রত পদক্ষেপ নিতে বন বিভাগকে অনুরোধ করি। পরে বন বিভাগ প্রাণীগুলোকে উদ্ধার করে।

মৌলভীবাজার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) মোনায়েম হোসেন বলেন, আমরা খবর পেয়ে প্রাণী দুটি উদ্ধার করেছি। প্রাণীগুলো সুস্থ থাকায় বিকেল ৩টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি।
তিনি জানান, গন্ধগোকুল নিশাচর প্রাণী। এদের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের বেশি কাছাকাছি থাকে। দিনের বেলা বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে, লেজটি ঝুলে থাকে নিচের দিকে। মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম, বাচ্চা, পাখি, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। অন্য খাদ্যের অভাবে মুরগি-কবুতর ও ফল চুরি করে। এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে।
রিপন দে/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, উত্তাল ধান গবেষণা ইনস্টিটিউট
- ২ রংপুরে বেগুনের দাম দ্বিগুণ, লেবুর হালি ৬০ টাকা
- ৩ রোজা উপলক্ষে ক্রয়মূল্যে পণ্য বিক্রি করে নজির গড়লেন চাঁদপুরের শাহআলম
- ৪ আ’লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান-শেখ হাসিনার ছবি টাঙালো ছাত্রলীগ
- ৫ মাদারীপুরে কুমার নদের সেতুর কাজে ধীরগতি, ভোগান্তিতে স্থানীয়রা