বেনাপোলে ৫০০ বোতল ফেনসিডিলসহ আটক ২
প্রতীকী ছবি
বেনাপোল পোর্ট থানার শিকড়ি বটতলা থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ পলাশ (২৮) ও সিহাব (৩০) নামে দুইজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।
আটক পলাশ রাজশাহী জেলার বাঘা থানার কামাল হোসেনের ছেলে ও সিহাব একই এলাকার আক্তার হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার শিকড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে পলাশ ও সিহাবকে ৫০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তারা গাড়িতে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার জন্য শিকড়ি বটতলায় অপেক্ষা করছিল। আটকদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে।
জামাল হোসেন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
- ২ জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে বিএনপি
- ৩ পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
- ৪ যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
- ৫ খুলনা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু